1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালীগঞ্জে ভারত থেকে অবৈধ পথে আসা নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে বিক্রি।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় অবৈধ পথে আসা ভারতীয় নকল মোবাইল যন্ত্রাংশ প্রকাশ্যে
বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিপা টেলিকম নামের একটি দোকান থেকে স্বল্প দামে এসব নকল পণ্য জোরেশোরে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দোকানটিতে মোবাইল ব্যাটারি, ডিসপ্লে, চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ আসল ও উন্নত মানের বলে বিক্রি করা হলেও অল্প সময়ের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সস্তা দামের প্রলোভনে বহু ক্রেতা এসব পণ্য কিনে পরবর্তীতে প্রতারণার শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজেই প্রলুব্ধ হয়ে নকল পণ্য কিনছেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এসব পণ্য বাজারজাত করার ফলে একদিকে সাধারণ ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে করে স্থানীয় বাজারে নকল পণ্যের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, অবিলম্বে অভিযান চালিয়ে নকল ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধ না করলে প্রতারণা আরও বাড়বে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park