1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি: ডিলার ও দোকানিকে জরিমানা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

মো রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া) বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে এক ডিলার ও এক খুচরা দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বাঞ্ছারামপুর পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় একটি খুচরা গ্যাস সিলিন্ডার দোকানির কাছ থেকে ৫,০০০ টাকা এবং একটি ডিলারের কাছ থেকে ২০,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park