1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ স্থানে ভারতীয় মাদকদ্রব্য সহ গ্রেফতার ৫। 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য সাড়েবারো কেজি গাজা সহ ৫ মহিলা মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটা টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের পাখা রাস্তা কালভার্ট সংলগ্ন দুজন মহিলাকে ৫ কেজি গাজা সহ আটক করে। আটককৃতরা সকলই দিনাজপুর জেলার হাকিমপুর থানার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের বাসিন্দা। ১/ ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) ২/ রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০) এবং ঐ সময় রাবাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আরো ৩ জনকে সাড়েসাত কেজি গাজা সহ আটক করে। আটককৃতরা ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩০),মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫০),এবং ঘাসরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেমের স্ত্রী আনজুমা (৫০)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, আটক ওই মাদককারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃতরা বর্তমান ফুলবাডী থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park