1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে চমক: বিএনপির হেভিওয়েট দুই স্বতন্ত্র প্রার্থী এম এ খালেক ও মেহেদী হাসান এক টেবিলে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো রোমন হায়দার।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার। বিএনপির হেভিওয়েট দুই স্বতন্ত্র প্রার্থী এম এ খালেক (পিএসসি) ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান অবশেষে এক টেবিলে বসেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও ভিন্ন অবস্থানের পর তাদের এই বৈঠক উপজেলাবাসীর মধ্যে কৌতূহল ও প্রত্যাশা বাড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিস্থিতি, নির্বাচনকালীন কৌশল এবং বাঞ্ছারামপুরের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। তবে বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না আসায় বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
এলাকাবাসীর অনেকেই মনে করছেন, এই বৈঠক হতে পারে বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আবার কেউ কেউ বলছেন, এটি নির্বাচনী সমীকরণে নতুন মোড় আনতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রভাবশালী নেতার একসাথে বসা বিএনপির স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এবং ভোটের মাঠে এর প্রতিফলন দেখা যেতে পারে।
বাঞ্ছারামপুরবাসীর প্রত্যাশা, ব্যক্তিগত ও গোষ্ঠীগত মতভেদ ভুলে এম এ খালেক ও মেহেদী হাসান দল ও এলাকার স্বার্থে একটি সুস্পষ্ট ও ইতিবাচক বার্তা দেবেন। এখন একটাই প্রশ্ন—এই বৈঠকের মাধ্যমে তারা বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিতে যাচ্ছেন?
এই বার্তার অপেক্ষায় রয়েছে পুরো বাঞ্ছারামপুর উপজেলা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park