1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জ মডেল স্কুলে আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য বছরের মতো এবারও ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আনুষ্ঠানিকতা ছাড়াই বছরের প্রথম দিনে ক্লাসরুমেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ১ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক উপস্থিত থেকে ৫ বছর প্লাস থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। ক্লাসরুমে নতুন বই বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ সনি, মরিয়ম নেসা, মোসাঃ তাহেরা খাতুন ও মোসাঃ সুলতানা খাতুন প্রমুখ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে। শিক্ষকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের নতুন বছরে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park