1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের তথ্য প্রকাশ করলেন জোনায়েদ সাকি।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মোহাম্মদ রোমন হায়দার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় নিজের এবং স্ত্রীর আয়-সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকি পেশায় একজন প্রকাশক। প্রকাশনা খাত থেকে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তাঁর স্ত্রী পেশায় আলোকচিত্রী ও শিক্ষক। এই দুই পেশা থেকে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা।
আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।
সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকির নামে কোনো কৃষিজমি নেই। তবে তাঁর নামে ১১ একর অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন আর্থিক মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। তাঁর নিজ নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি নেই। এছাড়া ব্যাংকে তাঁর কোনো ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জোনায়েদ সাকির স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতক কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে। এসব সম্পদের মোট মূল্য উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা।
হলফনামায় আরও জানানো হয়, জোনায়েদ সাকি ও তাঁর স্ত্রীর নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই বলেও উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় দেওয়া এসব তথ্য সাধারণ মানুষের জানার জন্য উন্মুক্ত রাখা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park