1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

মাদারীপু‌রে ‌১,২,৩ আস‌নে লড়‌বেন ২৮ প্রার্থী

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মাহামুদুল হাসান
স্টাফ রিপোর্টার মাদারীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে মাদারীপু‌রের ৩‌টি আস‌নে সংসদ সদস‌্য প্রার্থী হ‌য়ে লড়‌বেন ২৮ জন প্রার্থী। সোমবার বি‌কেল ৫টা পর্যন্ত জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও সহকা‌রি রিটা‌র্নিং কর্মকর্তা‌দের কা‌ছে এসব প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেন।
জানা যায়, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির না‌দিরা আক্তার, জামায়াতের স‌রোয়ার হো‌সেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হো‌সেন, জাতীয় পা‌র্টির মো. জ‌হিরুল ইসলাম মিন্টু, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅ‌ধিকার প‌রিষ‌দের রা‌জিব মোল্লা, লেবার পা‌র্টির হা‌ফিজুর রহমান, ক‌মিউনিস্ট পা‌র্টির আব্দুল আলী, স্বতন্ত্র হি‌সে‌বে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আস‌নে ১১ জন প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেন। ফরম কি‌নে‌ছি‌লো ১৩ জন।
আরো জানা যায়, মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহ‌মেদ চৌধুরী, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের আব্দুস সোবাহান, জাতীয় পা‌র্টির মোহিত হাওলাদার মুহিত, কল‌্যাণ পা‌র্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতা‌ন্ত্রিক দল বাস‌দের দিদার হো‌সেন, স্বতন্ত্র হি‌সে‌বে মিল্টন বৈদ‌্য, শহিদুল ইসলাম খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম । এ আস‌নে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছে ১০ জন প্রার্থী। ত‌বে ম‌নোনয়নপত্র কি‌নে‌ছি‌লেন ১৪ জন।
এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. র‌ফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিস হুজাইফা মোল্লা, সুপ্রীম পা‌র্টির নিতাই চক্রবর্তী, স্বতন্ত্র হি‌সে‌বে ‌আসাদুজ্জামান পলাশ ও আমিনুল হক। এ আস‌নে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছে ৭ জন প্রার্থী। ত‌বে ম‌নোনয়নপত্র কি‌নে‌ছি‌লেন ১০ জন।
জেলা রিটা‌র্রিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম ব‌লেন, নির্বাচন সুষ্ঠু কর‌তে সক‌লের সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে। আগামী ৪ জানুয়া‌রি পর্যন্ত ম‌নোনয়নপত্র ঝাচাই বাচাই করা হ‌বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park