1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

শায়েস্তাগঞ্জে ইকরা ক্যাডেট কেয়ার শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের উবাহাটা ইকরা ক্যাডেট কেয়ার শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার ২৯শে ডিসেম্বর বেলা সাড়ে ১১টায়- এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি- ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা
রাখবে। এলাকার নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে আগামী দিনে দেশ ও জাতি গঠনে
গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে । তিনি এ প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন –
তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। চুনারুঘাট চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাও, কাজী মুখলিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ৫ নং- শানখলা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নজরুল- ইসলাম, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আলমামুন, চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ ও সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, উবাহাটা কুদ্রতীয়া- দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাও, আব্দুর রউফ, বিশিষ্ট সাংবাদিক মোঃ আবদুল হক রেনু, স্থানীয় ইউপি মেম্বার আবদুল মান্নান বাবুল, – অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শাহ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম তোতা, বিজন ভট্টাচার্য্য, জহর চান বিবি-মহিলা কলেজা পরিচালনা কমিটির সদস্য ইমদাদুল হক মিলন, স্থানীয় মুরুব্বি-নুরুল ইসলাম তালুকদার, প্রতিষ্ঠানের পরিচালক শোয়েব চৌধুরী, কাজী আঃ বাহিত, মোঃ আবিদ … হোসেন প্রমূখ / অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য – রাখেন প্রতিষ্ঠানের প্রধান শক্ষিক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আবিদ হোসেন। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাও, মাসুক মিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ আজিজুর রহমান রুবেল | কবিতা আবৃত্তি করেন, তাওরা তাবাসসুম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park