
মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পটুয়াখালী-০১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার দুপুর বারোটায় পটুয়াখালী জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়ন পত্র দেন। এসময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি সহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, জনগণের কল্যাণ কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মনোনয়ন পত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন।