1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পৌষের শুরুতেই কনকনে শীত, মোল্লাহাটের ফুটপাতে শীতবস্ত্রের দোকানে ভিড়।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
পৌষ মাসের শুরুতেই মোল্লাহাটে শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় গরম কাপড় কিনতে মোল্লাহাটের ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, শীত বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে অস্থায়ী শীতবস্ত্রের দোকান। এসব দোকানে সোয়েটার, জ্যাকেট, মাফলার, শাল ও কম্বলের নানা সংগ্রহ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তুলনামূলক কম দামে গরম কাপড় পাওয়া যাওয়ায় খেটে খাওয়া মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে মোল্লাহাটে দিনের তাপমাত্রা ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতের তাপমাত্রা নেমে এসেছে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। ভোর ও গভীর রাতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে আসা ক্রেতারা জানান, শীত বাড়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কাপড় কিনতেই তারা এখানে আসছেন। সাধ্যের মধ্যে গরম কাপড় পাওয়া যায় বলে ফুটপাতের দোকানই তাদের প্রথম পছন্দ। তবে অনেকেই অভিযোগ করেন, গত বছরের তুলনায় এ বছর কিছু কিছু শীতবস্ত্রের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
একাধিক ক্রেতা বলেন, বাজারের দোকানে দাম তুলনামূলক বেশি। তাই বাধ্য হয়েই ফুটপাত থেকে কিনছি। মান মোটামুটি হলেও দামের কারণে এখান থেকেই গরম কাপড় নিতে হচ্ছে।
শীতবস্ত্র বিক্রেতারা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। সকাল থেকে রাত ১০টা–১১টা পর্যন্ত দোকানে ক্রেতার ভিড় থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park