1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জে সাহিত্য ও গ্রন্থমেলা উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

‎হবিগঞ্জের সুপ্রাচীন সাহিত্য সংগঠন হবিগঞ্জ সাহিত্য পরিষদ–এর উদ্যোগে সংগঠনের ৩৪ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য ও গ্রন্থমেলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধন ও আলোচনা সভা আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর
ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, সাহিত্য সমাজকে আলোকিত করে এবং মানুষের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সাহিত্যিকবৃন্দ। তাঁরা সাহিত্যচর্চা, লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি জনাব তাহমিনা বেগম গিনি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহিদ।

‎আলোচনা সভা শেষে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনীর বই প্রদর্শিত হয়। পাশাপাশি লোকজ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

‎আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে মানুষের মাঝে পৌঁছে দিতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park