1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আনন্দমোহন কলেজের নতুন ভবনের লিফট ছিঁড়ে পড়ে আহত শিক্ষার্থী, উদ্বোধনের ক’দিনের মধ্যেই দুর্ঘটনা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
মোঃ জাকির হোসাইন রাজু
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজের নতুন ১০ তলা ভবনে ঘটে গেল একটি মারাত্মক দুর্ঘটনা। আজ দুপুর ১ ঘটিকায় (৩১ জুলাই) ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে গেলে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে লিফটে অতিরিক্ত সংখ্যক ছাত্র-ছাত্রী ওঠায় হঠাৎ করেই লিফটটি ত্রুটি দেখা দেয় এবং ছিঁড়ে নিচে পড়ে যায়। লিফটে থাকা শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে দ্রুত উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে, উদ্বোধনের এত অল্প সময়ের মধ্যেই নতুন ভবনের লিফটে কীভাবে এমন ভয়াবহ ত্রুটি দেখা দিল। এতে নির্মাণ ও কারিগরি মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কেউ কেউ বলছেন, ‘আল্লাহর রহমতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি, তবে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?’

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে ভেতরের সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং লিফট ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা নিরাপদ ক্যাম্পাস ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park