1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধিঃ

জেলার কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী খয়ের জামালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১৩, রংপুরের একটি বিশেষ টহল দল কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বাজারে অভিযান চালায়। অভিযানে খয়ের জামালকে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৭২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয় থেকে প্রাপ্ত নগদ ৭,০০০ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাব সদস্য রবিউল আলম বাদী হয়ে মাদক ব্যবসায়ী খয়ের জামালের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে একটি এজাহার দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এ মামলায় একটি অস্ত্র আইনে ও একটি মাদক নিয়ন্ত্রণ আইনে (মোট দুটি) অভিযোগপত্র আদালতে দাখিল করেন। আদালত দুটি অভিযোগপত্র গ্রহণ করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ মাদক নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামি খয়ের জামালের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডিত অর্থ অনাদায়ে আরে ৬ মাস কারাদণ্ডের রায় দেয় আদালত। আদালতে অস্ত্র আইনের হওয়া অভিযোগপত্রটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. হুমায়ুন রেজা স্বপন বলেন, মাদক মামলায় খয়ের জামালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করেছেন আদালত। তবে অস্ত্র আইনের মামলাটি এখনও বিচারাধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

উক্ত ঘটনার, আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান রিপন রায় প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে জানান, খয়ের জামালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park