1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে ২ লাখ টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি অবৈধ ইটভাটাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মিতালি ব্রিকস এবং দি সান ব্রিকস নামের দুইটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ইট প্রস্তুত ও বিক্রির অভিযোগ আনা হয়।

অভিযানে মিতালি ব্রিকসের ম্যানেজার শাহীন মিয়া এবং দি সান ব্রিকসের ম্যানেজার বাবুল মিয়াকে পরিবেশ সংরক্ষণ আইনে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানে বাংলাদেশ পুলিশের একটি টিম নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিধি লঙ্ঘনকারী যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park