1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চুনারুঘাটে জনতার হাতে গরু সহ তিন চোর আটক।

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকায় জনতার ৩ চোর কে আটক করে জন -প্রতিনিধি দের মাধ্যমে পুলিশের সোপর্দ করেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারে গরু সহ তিন চোরকে আটক করে জনতা।

জানাযায়,দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা ও চা বাগান এলাকায় নিরীহ চা শ্রমিকদের গরু চুরি হয়ে যাচ্ছে।একটি সংঘবদ্ধ চোর চক্র সব গরু চুরি করে উপজেলার বাহিরে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। আজ সোমবার সকালে স্থানীয় জারুলিয়া বাজারে সন্দেহ হলে জনতা তিন চোরকে ধাওয়া করে।দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত মামদ আলীর পুত্র দুলাল মিয়া (৪০) একই গ্রামের জাবরু মিয়ার পুত্র রফিক ওরফে ফারুক ও কবিলাশপুর গ্রামের জমরুদ মিয়ার পুত্র আফজল মিয়া(৩৬) কে আটক করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী তিন চোরকে আটক করার কথা নিশ্চিত করেন।

হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন,দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সঙ্ঘবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য চুনারুঘাট থানা পুলিশ কে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park