1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নোয়াখালীতে নাইট ফুটবল শর্ট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩০১ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীতে নাইট ফুটবল শর্ট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলা মিয়ার পুল সংলগ্ন ৮ নং ওয়ার্ড হাজীপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চৌমুহনী পৌরসভার আয়োজনে এই ফাইনাল খেলার পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

পৌর হাজীপুর ৮ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
এসময় তিনি বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজ শারীরিক ও মানসিক বিকাশে সুযোগ পায়,
তার জামায়াতে ইসলামী যুব বিভাগ বেগমগঞ্জের প্রতিটি ওয়ার্ডে যুবকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই বাস্তবতা আজকের এই ফুটবল টুর্নামেন্ট।
আমরা চাই আমাদের প্রতিটি যুবক আগামীদিনে দেশ গঠনে ভূমিকা রাখবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা জামায়াতের আমির জসিম উদ্দিন, চৌমুহনী পৌরসভার শহর শাখার যুব বিভাগের সভাপতি নুর উদ্দিন, হাজীপুর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমির হোসেন। চৌমুহনী পৌরসভার পেশাজীবি শহর শাখার সভাপতি নুর হোসেন, দুর্গাপুর জামায়াতের ইসলামের ইউনিয়ন সভাপতি মুক্তার হোসেন,সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

খেলা শেষে ফুটবল খেলার বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন সহ উপস্থিত অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park