মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে “বাংলাদেশ জাগ্রত সনাতন সংঘ” আয়োজিত শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতার ক্রেস্ট প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২৬ কুড়িগ্রাম ২ আসনের মনোনীত প্রার্থী জনাব মোঃ আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর নির্দেশে কাশিপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধানের শীষ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনার জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহামূল্যবান বক্তব্য রাখেন জনাব মোঃ আরাবুর রহমান পাশা, সাবেক ১ম যুগ্ন সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি, কুড়িগ্রাম। অমল চন্দ্র রায়, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম। মোঃ আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক, কাশিপুর ইউনিয়ন বিএনপি, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরো অনেক নেতা কর্মী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ফুলবাড়ী উপজেলা শাখার অনেক নেতা কর্মী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর ধানের শীষ মার্কায় ভোট ও দোয়া চেয়ে মহামূল্যবান বক্তব্য রাখেন।