1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মোবাইল মেরামতকারী আটক।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৫

ময়মনসিংহের ভালুকায় এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোবাইল মেরামতের দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন ধলিয়া বাজারের মোবাইল দোকানদার মো. কামরুল হাসান মনির (৪৬)। তিনি মো. আব্দুর রশিদের পুত্র এবং ধলিয়া এলাকার বাসিন্দা।

মামলার বাদী মো. সুজন মিয়া (৬৭) জানান, তার ভাতিজি মো. লিপি আক্তার (১৫) একজন দৃষ্টিপ্রতিবন্ধী। মৃত মজনু মিয়ার কন্যা লিপি ও তার মা মো. মালেকা খাতুন ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তারা বহুলী এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লিপি ও তার মা মোবাইল মেরামতের জন্য ধলিয়া বাজারে কামরুলের দোকানে যান। সে সময় বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে কামরুল লিপির মা মালেকা খাতুনকে জিলাপি কিনতে কাছের ধর্মীয় সভাস্থলে পাঠিয়ে দেন।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি লিপিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। এরপর দোকানের পেছনে মাটিতে শুইয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যুৎ ফিরে আসলে লিপির আর্তচিৎকার শোনা যায়। এরপর আসামি দৌড়ে পালিয়ে যান।

বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিকে গ্রেফতার করে। ভালুকা মডেল থানায় মামলা নম্বর-১০, তারিখ ৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park