
বি.এম. সাদ্দাম হোসেন
স্টাফ রিপোর্টারঃ
মাগুরা শহরের কুকনা এলাকা থেকে তিনজন সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে মাগুরা সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদর থানার পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি বড় রাজনৈতিক দলের এক প্রভাবশালী নেতার পোষা বাহিনীর সদস্য। ওই নেতা তাদের মাধ্যমে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি টেন্ডারে প্রভাব বিস্তার করে আসছিলেন।
মামলার বাদী:
আল মামুন (২৭), পিতা-ইকরামুল ইসলাম, সাং-পাঁচকাহনিয়া, থানা-শালিখা, জেলা-মাগুরা।
গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ
১। মোঃ শান্ত মোল্লা, পিতা-মোঃ ইউনুস মোল্যা
২। মেহেদী আরাফাত রাসেল ওরফে ফল রাসেল (৩৭), পিতা-মোঃ আবুল কালাম আজাদ
৩। মোঃ জনি মোল্যা (৩৫), পিতা-লিয়াকত ড্রাইভার রুমু
(তিনজনেরই বাড়ি ভায়না টিবি ক্লিনিকপাড়া, মাগুরা সদর)
এছাড়া পলাতক রয়েছেন—
৪। সোহেল বিশ্বাস (৩৬), পিতা-বাদশা বিশ্বাস, সাং-ভিটাসাইর, মাগুরা সদর।
ঘটনার বিবরণ:
বাদী আল মামুন জানান, গত ২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি তার মোটরসাইকেল নিয়ে কুকনাপাড়া এলাকার রংধনু শিশু পার্কের পাশে পৌঁছালে উল্লিখিত আসামিরা দুইটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। তারা অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৮ হাজার টাকার একটি স্বর্ণের আংটি, ১০ হাজার টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে ১২,৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পরে তিনি মাগুরা সেনা ক্যাম্প ও সদর থানায় বিষয়টি জানান। সেনাবাহিনী অভিযানে নেমে ওই রাতেই তিন আসামিকে গ্রেফতার করে এবং বিকাশে নেওয়া ১২,৫০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হয় বলে জানা গেছে। পরে তাদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোনও জব্দ করেছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামি সোহেল বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।