1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহীতে র‍্যালী, দোয়া, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। শনিবার ( ২৫ অক্টোবর) বিকেল ৪ টায় রাজশাহী চন্দ্রিমা ছোটবনগ্রাম শিশুপার্কে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা আরিফুজ্জামান সোহেল, মো:মাসুদ রানা রাব্বানী, নির্বাহী সম্পাদক সোহেল রানা, সহ-সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট, মফস্বল সম্পাদক ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ-বার্তা সম্পাদক তন্ময় দেবনাথ, সিনিয়ার স্টাফ রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, বড়াল নিউজ এর সম্পাদক নুরুজ্জামান নাইম খান, স্টাফ রিপোর্টার ইউনুস আলী, স্টাফ রিপোর্টার সাঈদ হোসেন সাঈদ, ক্রাইম রিপোর্টার রাকিবুল ইসলাম, রাজশাহী চন্দ্রিমা থানা প্রতিনিধি কবির হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা সদস্য রাতুল সরকার সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধি বৃন্দ।

বক্তারা এ সময় বলেন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানাটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে সেই কামনা করছি।

নির্বাহী সম্পাদক সোহেল রানা বলেন, এই পত্রিকা আমার না। দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সকল প্রতিনিধির পত্রিকা। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই অবস্থায়।

উপদেষ্টা আরিফুজ্জামান সোহেল বলেন, দৈনিক আমাদের জন্মভূমি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ এবং পাঠকের চাহিদা পূরণ করতে আপ্রাণ চেষ্টা করে যাবে। এবং দেশ ও জনতার নানা দুর্ভোগ সহ নানা সমস্যা নিরসনের কাজ করবে। দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে সংবাদ প্রকাশ করবে।

আলোচনা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাই সম্মাননা স্মারক হিসেবে ক্রেস প্রদান করা শেষে, কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সৌজন্য সংখ্যা ( প্রিন্ট কপি) প্রতিনিধি ও পাঠকদের মাঝে বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park