1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মহেশখালীর যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাতের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পঠিত

মোহাম্মদ সোহেল
কক্সবাজার পেকুয়ার প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ আরফাত (৩৮) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ । আজ (২৫ অক্টোবর ২০২৫ ইং) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মরহুম রিয়াদ মোহাম্মদ আরফাত একজন কর্মীবান্ধব বিশ্বস্থ ও একনিষ্ট ছাত্রনেতা ও যুবনেতা ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে রিয়াদ সক্রিয় ভূমিকা রাখেন উল্লেখ করে তিনি বলেন মহেশখালী বিএনপি পরিবার একজন কর্মীবান্ধব যুবনেতাকে হারালেন। বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য যুবদলনেতা রিয়াদ মোহাম্মদ আরফাত (২৪ অক্টোবর ২০২৫ ইং) সকাল ৯.০০ মিনিটের সময় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, পিতা, মাতা, ৩ বোন সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। আজ (শনিবার) দুপুর ২ ঘটিকায় মাতারবাড়ী স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এদিকে মহেশখালী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park