1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গুম-খুনে জড়িত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব দৈনিক আজকের খোলা চিঠি কে বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। দেশের মানুষ আজ ন্যায়বিচার ও দায়বদ্ধতা চায়। যারা অতীতে অন্যায় করেছে, জনগণ তাদের আর রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে না।

তিনি আরও বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে—এই উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের নাম মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে আগে কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ ছিল না।

শফিকুল আলম বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। জাতি যেন আর কখনো গুম, খুন বা অন্যায়ের রাজনীতি না দেখে, সে প্রত্যয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেস সচিবের এই মন্তব্য সরকারের অবস্থানকে স্পষ্ট করেছে—গণতন্ত্র হবে ন্যায়ভিত্তিক, অপরাধমুক্ত এবং মানবাধিকার সম্মত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park