1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দূর্গাপুরে দুর্ধর্ষ ডাকাতি।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড প্রস্তুত ও বিপণন কোম্পানির অফিস কক্ষের তালা ভেঙ্গে নগদ প্রায় ৩ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটলেও ঘটনা জানাজানি হয় বুধবার সকালে।

জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে বাড়ি যান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহিনুর ইসলাম। গভীর রাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্টিলের তৈরি ছোট আলমিরার ড্রয়ার ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায়। তবে অফিসের অন্য কোনো মালামাল খোয়া যায়নি।

ঘটনার পর নৈশপ্রহরী আবুল খায়ের ও আকরাম আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, রাত দুইটার পর তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান।

নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিডের ব্যবস্থাপক শাহিনুর ইসলাম বলেন, রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। অফিস কক্ষের ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park