1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটুয়াখালীতে ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার।

সভায় জেলার ৮ টি উপজলার এসএসসি ক্যাটাগরিতে ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে চার হাজার টাকা করে এবং এইচএসসি ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সিএ শাকিলা জামাল, প্রধান সহকারী মোঃ শামীম খানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিক্ষামুখী করে তুলবে। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park