1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদারগঞ্জে মিথ্যা অভিযোগে কৃষক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মাদারগঞ্জে মিথ্যা অভিযোগে কৃষক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিবাদীদের শাস্তি ও আইনি প্রতিকার চাইলেন মোমেনাবাদের শাহ আলম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোমেনাবাদ গ্রামের নিরীহ কৃষক মো. শাহ আলম ইসলাম (৩৫) তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা সদরে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ আলম ইসলাম জানান, উপজেলার মোমেনাবাদ তালুকদার বাড়ি মোড়ে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে কিছু প্রভাবশালী ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন—
ছাত্তার মন্ডল,সুজন,আসাদ
এবং তাদের সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত।

শাহ আলম বলেন, “আমি একজন সাধারণ কৃষক। রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো স্বার্থ আমার নেই। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে আমাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার পরিবারকে নানা সময় ভয়ভীতি ও খুনজখমের হুমকি দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

শাহ আলম ইসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে ঘটনার বিস্তারিত ও বিবাদীদের নাম-পরিচয় উল্লেখ রয়েছে।

তিনি বলেন, “আমি আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি। তদন্ত হলে সত্য প্রকাশ পাবে, আর নিরীহ মানুষ হিসেবে আমার হয়রানি বন্ধ হবে বলে বিশ্বাস করি।”

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সাইফু্ল্লাহ সাইফ বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park