1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বেলকুচিতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত

আশিকুল ইসলাম
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছাঃ হাসনাৎ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুসাবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, বেলকুচি থানা পুলিশ কর্মকর্তা সবুজ কুমার দেব, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এবং বাংলাদেশ প্রেসক্লাব, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কন্যাশিশু ও তাদের অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশগড়ার অগ্রনায়ক— তাই তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা পরিহার করে উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কন্যাশিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, “কন্যাশিশু আমাদের অমূল্য সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বেলকুচি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park