
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
আজ থেকে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো আর্য কল্যাণ ফাউন্ডেশন এর মহৎ মানবিক উদ্যোগ “হাসিমুখ প্রকল্প”। এদিন সংগঠনের উদ্যোগে কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য ও বস্ত্র সহযোগিতা প্রদান করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য—সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে সামান্য হলেও আনন্দের ঝলক ফিরিয়ে আনা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের সেক্রেটারি শ্রীমান জয়ন্ত কুমার জয় জানান,“আমরা মানবতার শক্তি দিয়েই প্রকৃত হাসি কিনতে চাই। এই প্রকল্পের মাধ্যমে শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও আমরা খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষা উপকরণ দিয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”
তিনি আরো সমাজের উচ্চবিত্তবান, সচেতন নাগরিক ও সামর্থ্যবান শ্রেণির প্রতি আহ্বান জানান, যাতে তারাও এগিয়ে এসে এই মানবিক প্রয়াসকে আরও শক্তিশালী করে তোলেন।
“হাসিমুখ প্রকল্প” কেবল একটি সহায়তা কর্মসূচি নয়; এটি এক মহৎ সামাজিক অঙ্গীকার। যার মাধ্যমে অসহায় মানুষের চোখের জল মুছে তাদের মুখে সত্যিকারের হাসি ফোটানোই মূল উদ্দেশ্য।
আর্য কল্যাণ ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে-
মানবতা হলো সবচেয়ে বড় শক্তি।সামান্য সহযোগিতাই পারে কারো জীবনে আলো ছড়াতে।আর একতাই পারে সমাজকে গড়ে তুলতে এক অপ্রতিরোধ্য মানবিক দুর্গ।
হাসিমুখ প্রকল্পের যাত্রা আজ শুরু হলো, কিন্তু এর গন্তব্য হবে তখনই সফল যখন সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে হাত বাড়িয়ে দেবে অসহায় মানুষের দিকে।