1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

রংপুরের কাউনিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

উপজেলায় মোট ৭২টি পূজা মণ্ডপে চলছে জমকালো আয়োজন, পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।পূজাকে ঘিরে সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আলোকসজ্জা আর সাজসজ্জায় সজ্জিত প্রতিমা ঘিরে ভক্তরা প্রার্থনা, আরতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেনশারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি টহল ও গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন সে জন্য পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা তদারকি ও ভক্ত-দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একে অপরের পাশে থাকার আহ্বান জানাই।
এদিকে পূজাকে ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রাম-গঞ্জ থেকে শহর পর্যন্ত সর্বত্রই এখন আলোকসজ্জা আর ঢাক-ঢোলের শব্দে মুখরিত পরিবেশ।ভক্ত ও দর্শনার্থীরা মনে করছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
উৎসবের রঙে সেজেছে পুরো কাউনিয়া উপজেলা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park