1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৮ সেপ্টেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম- এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী সরকার,সুবেদার সাইফুর রহমান,কাশিপুর বিজিবি নায়েক সুবেদার রফিক,ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি মনজুর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, ফুলবাড়ী জছি মিঞা মডের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী,কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল সহ আরো অনেক।

আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুর রহমান, এনসিপি-র ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা,সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,প্রেসক্লাব ফুলবাড়ী সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।

আলোচনা সভায় শারদীয় দুর্গাপূজার উৎসব সুশৃংখলভাবে সম্পূর্ণ হয়, সেই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলের প্রতি আহ্বান রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park