1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চিতলমারীতে বিএনপি নেতা এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর পূজা মন্দির পরিদর্শন করেন।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক পূজা মণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মী ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সন্ধ্যা ৬টার দিকে তিনি প্রথমে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয় পরিদর্শন করেন। রাত ৮টার দিকে চরবানিয়ারী পশ্চিমপাড়া চণ্ডিভিটা মন্দিরে বক্তব্য রাখেন এবং রাত ৯টার দিকে চরবানিয়ারী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে পৌঁছালে স্থানীয় নারীরা বরণ কুলা ও পুষ্পমালা দিয়ে তাকে বরণ করেন। পরে ঢাক-ঢোলের তালে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি ও তার সফরসঙ্গীরা।

উল্লেখ্য, পঞ্চপল্লী পাঁচপাড়া মন্দিরে এবারই প্রথম একসাথে দেড় শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. ফজলুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এ্যাড. অসীম কুমার সমাদ্দার, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, সাবেক ছাত্রদল আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক জহরলাল সরকার, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মোল্লাহাট উপজেলা যুবদল নেতা শেখ শিমুল, স্বেচ্ছাসেবকদল নেতা বিএম হাচিব,সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক শেখ ফুরকান ও ছাত্রদল নেতা মামুন মোল্লাও সফরসঙ্গী ছিলেন।

মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল, যুগ্ম সম্পাদক কালাচাঁদ সিংহ, দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন বালা, উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাসসহ অনেকে অতিথিদের স্বাগত জানান এবং শ্রী শ্রী দুর্গা, বিষ্ণু, শিব, রাম, রাধাকৃষ্ণ, মনসা ও কালীমাতাসহ বিভিন্ন প্রতিমা প্রদর্শন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।”

সভায় প্রভাষক গৌতম কুমার মণ্ডল, মোংলা বন্দর পরিচালক ও চণ্ডিভিটা মন্দিরের উপদেষ্টা কালাচাঁদ সিংহ, এ্যাড. মো. ফজলুল হক ও এ্যাড. বলাই চাঁদ বিশ্বাস বক্তব্য রাখেন।

শেষে অতিথিরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এ্যাড. দিপু ব্যক্তিগত তহবিল থেকে মন্দির কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park