1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গোদাগাড়ীতে হিরোইন ব্যবসায়ী গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী থেকে র‌্যাব-৫ হেরোইনসহ মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান হাসিবকে (২৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হাসিব ময়মনসিংহ জেলার কাশার জেলরোডের বাসিন্দা। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয় করে আসছিলেন।

র‌্যাব-৫-এর সিপিএসসি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাসিব মাদারপুর এলাকায় সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামির দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ধৃত হাসিব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করত।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park