1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

মোল্লাহাটে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মামুন মোল্লা, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্থানীয় পূজা মণ্ডপে গিয়ে সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় নয়, এটি সামাজিক সম্প্রীতিরও প্রতীক। এ ধরনের উৎসব ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।”

তিনি ভক্তদের উচ্ছ্বাস ও উৎসবের পরিবেশ প্রত্যক্ষ করেন এবং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু জাতীয় নির্বাহী কমিটি সদস্য বিএনপি,উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে উৎসব পালনে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন না হয়। এবারের দুর্গোৎসব বিগত সময়ের তুলনায় আরও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park