1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় ১৮ ঘর ভস্মীভূত, মালামাল বাঁচাতে গিয়ে নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে রফিকউল্লাহ রহমান (৩৫) নামে এক কারখানা শ্রমিক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকার তোফাজ্জল হোসেনের ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park