1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

বাঞ্ছারামপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মো রোমন হায়দার , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের আরেক কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরনের পর ১দিনের মধ্যে জামিনে বের হয়ে ধর্ষণ মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ভিক্টিমের পিতা মো: ছানাউল্লার । তিনি তার শিশু মেয়েটির ধর্ষণের বিচার দাবী করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে ধর্ষক কিশোরকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুটির পিতা চা দোকানদার সানাউল্লাহ আজ (শুক্রবার) সন্ধ্যায় তার নিজ বাড়িতে ও থানায় লিখিত অভিযোগসুত্র ধরে বলেন, গত ২১ সেপ্টেম্বর দুপুরে ২টার দিকে তার সাত বছর বয়সী মেয়ে স্থানীয় আলিয়া মাদ্রাসা থেকে ক্লাশ শেষে বাড়িতে ফেরার পথে আলাউদ্দিন মিয়ার বখাটে কিশোর ছেলে মুখ চেপে জোরকরে বাহেরচর কালা মিয়ার নির্মাণাধীন বাড়িতে নিয়ে মেয়েকে ধর্ষণ করে। দুপুর ৩টার দিকে বাড়িতে এসে দেখেন তার মেয়ে কান্নাকাটি করছে। গোপনাঙ্গ হতে রক্ত ঝড়ছে।

পরে ঘটনা জেনে ২২ সেপ্টেম্বর পুলিশকে জানানো হয়।

ধর্ষণের শিকার শিশুটিও এই প্রতিনিধিকে একই কথা বলে। শিশুটি মাদ্রাসার প্লে গ্রুপের ছাত্রী।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে ২২ তারিখই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। আদালত যদি জামিন দেয় তখন তো আমার করার কিচ্ছু থাকেনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর শিশুটিকে প্রথমে (২১ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

শনিবার অভিযুক্ত ধর্ষক কিশোরের বাড়িতে সরেজমিনে গেলে কোনো পুরুষ মানুষ কে পাওয়া যায়নি। মহিলারা কথা বলতে অস্বীকৃতি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park