1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

মোল্লাহাটে পিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে পিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় দেড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা নিজামুদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক ফকির আবুল বাশার। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মুজিবুর রহমান শামীম বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। আমরা বিভেদ ভুলে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই, যেখানে কোন ভেদাভেদ থাকবে না।”

তিনি আরো বলেন,
“আমার বিরুদ্ধে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। একটি মহল আমেরিকা বসে মিথ্যা প্রচার করছে যে আমি নাকি এরশাদ শিকদারের ম্যানেজার ছিলাম। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই— আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।”

সমাবেশ শেষে মোল্লা মুজিবুর রহমান শামীমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লাহাটের মরহুম মুজিবুর রহমান মিলু মিয়ার মোড়ে গিয়ে শেষ হয়। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park