
আরিয়ান খান
কক্সবাজার প্রতিনিধি
অদ্য ১৪ জুলাই ২০২৫খ্রিঃ তারিখ র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি এবং ছিনতাইকারী চক্রের দলনেতা সাগর বাদশা এবং দুর্ধর্ষ ছিনতাইকারী সাদমান শিহাব কক্সবাজার জেলার সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি দুপুরে উল্লেখিত লাইট হাউজ পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য সাগর বাদশা এবং সাদমান শিহাব’কে আটক করেছে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয় ঃ
১) সাগর বাদশা (২৯), পিতা-শহিদ মাঝি, সাং-লক্ষণকাঠী, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।
২) সাদমান শিহাব (৩০), পিতা-মঞ্জুর আলম প্রঃ মুজা আলম, সাং-পূর্ব টেকপাড়া (সিকদার মহল), থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।