1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটিয়ায় র‍্যাবের অভিযানে ৪৪ কেজি গাজা উদ্ধার, আটক ২।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

কক্সবাজার (পেকুয়ার)
প্রতিনিধিঃ মোহাম্মদ সোহেল

পটিয়ায় সবজির গাড়িতে করে মাদক পাচারের গোপন সংবাদে র‍্যাব-৭ এর অভিযানে ৪৪ কেজি গাজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পিকআপ ভর্তি কাঁচা তরি তরকারির আড়ালে তিনটি চটের বস্তায় করে ১১টি পলি ব্যাগে মোড়ানো সবজির বস্তার আড়ালে লুকানো অবস্থায় ৪৪ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের ড্রাইভার ও হেলপারকে আটক করে র‍্যাব-৭ এর অভিযানিক দল। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক জানা যায়, তারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নিমসা থেকে বিভিন্ন কাঁচা সবজি লোড করে সেখানে এসব সবজির আড়ালে তিনটি বস্তায় গাজা ভর্তি করে। এসব গাজা তারা কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়।

এ বিষয়ে র‍্যাব-৭ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী

কমান্ডার, লে: কমান্ডার মোহাম্মদ তাওহিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুমিল্লা থেকে একটি পিকআপ মাদক ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আমরা সন্দেহভাজন একটি পিকআপকে পিছন থেকে লক্ষ্য করে পটিয়ার মহাসড়কের কালি বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি চটের বস্তা ভর্তি ১১টি পলি ব্যাগে মোড়ানো ৪৪ কেজি গাজা উদ্ধার করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park