1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মোল্লাহাটে বিএনপির প্রস্তুতি সভা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৪ সেপ্টেম্বর,২০২৫ ইং বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: হারুন আল রশীদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মো. জাহিদুল ইসলাম মিয়া, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায় ও উজ্জ্বল বিশ্বাসসহ সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতা জরুরি। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন,”হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। পূজা মণ্ডপে নিরাপত্তা ও সহযোগিতায় আমরা সর্বদা পাশে থাকব।”

বিএনপি সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশীদ বলেন,”মোল্লাহাট উপজেলা বিএনপি সর্বদা যেকোনো প্রয়োজনে সাহায্যের জন্য প্রস্তুত। তাদের জানালে সাহায্য পাবেন,”—এমন আশ্বাস দেন তিনি সনাতন হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park