1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নকিবুল হুদার।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো: নকিবুল হুদা বলেছেন, জনগণ যদি তাকে সুযোগ দেন তবে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার বিকেল ৪টায় ছলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এক সভায় তিনি বলেন, উপজেলার বিভিন্ন বাজার সংস্কার ও মানোন্নয়ন করা হবে। জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার না করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরকে আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তর করা হবে। নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবায় আত্মনিয়োগ করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মোহাম্মাদ আবুল বাশার, সেক্রেটারি মো: শামীম নূর ইসলাম ও পৌর সভাপতি সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান।সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি আলাউদ্দিন সাদি। সভা সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো: এরশাদ উল্লাহ।স্থানীয়রা জানান, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park