1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সকল হাসপাতালে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিয়োগের আহ্বান যবিপ্রবি উপাচার্যের।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন

যশোর, ২৩ সেপ্টেম্বর ২০২৫:
সকল জেলা ও উপজেলা সদর হাসপাতালসহ দেশের বিশেষায়িত হাসপাতালে দ্রুত গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিয়োগের আহ্বান জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

তিনি বলেন, “ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অপরিহার্য অংশ। অথচ এখনো দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে পর্যাপ্ত ফিজিওথেরাপিস্ট নেই। জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে হলে প্রতিটি জেলা ও উপজেলা সদর হাসপাতাল থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতালগুলোতে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিয়োগ জরুরি।”

উপাচার্য এই আহ্বান জানান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় যশোর জেলা জিমনেশিয়ামে আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব কমলেশ মজুমদার এবং যশোর ফিজিওথেরাপি ফোরামের সভাপতি ডা. বাপ্পী কবিশেখর।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান বলেন, “যবিপ্রবি দেশে প্রথমবারের মতো ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিষয়ে পেশাগত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করছে। দেশের প্রান্তিক পর্যায়ে ফিজিওথেরাপি চিকিৎসা প্রসারে বিশ্ববিদ্যালয়টি
উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়। আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন (সরকারি ছুটি ব্যতীত) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে পারবেন।

ক্যাম্পে ঘাড় ও কোমর ব্যথা, কাঁধে ব্যথা, হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস, খেলাধুলাজনিত আঘাত, স্ট্রোক ও প্যারালাইসিস, সেরিব্রাল পলসি ও শিশু প্রতিবন্ধিতা, সিজার পরবর্তী কোমর ব্যথা এবং বয়স্কদের বাত-ব্যথাসহ বিভিন্ন জটিল সমস্যা নিয়ে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসা পাবেন।

যবিপ্রবির উপাচার্য ড. মোঃ আব্দুল মজিদ জোর দিয়ে বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণ ছাড়া জনগণের পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park