1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

রাজশাহীতে জেনারেল হাসপাতালে সন্ত্রাসী তাণ্ডব, বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে মামলা হয়েছে। হাসপাতালের স্বত্বাধিকারী শিহাব (৩৪) রাজপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেন। মামলার নং ২১।

শিহাব অভিযোগে উল্লেখ করেন, হাসপাতাল পরিচালনার সময়ে ২নং আসামি আবু সাদাত মোঃ সায়েম ওরফে রাজু (৫০) রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হাসপাতালের চেয়ারম্যান পদ দখল করেন। যদিও রাজুর নিজের কোনো শেয়ার নেই, শুধুমাত্র তার স্ত্রী মেরিনা খাতুন এর নামে ৫% শেয়ার থাকায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর থেকে তিনি প্রাপ্য লভ্যাংশ ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং রাত ৮টা ১৫ মিনিটে রাজু ও ১১ জন নামীয় এবং আরও ২০/২২ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাসপাতালের এমআরআই ইউনিটে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা শিহাবের নিকট ২০,০০,০০০/- (বিশ লাখ) টাকা চাঁদা দাবি করে এবং ১নং আসামি জাহিদ হাসান শিশিরকে শেয়ার হোল্ডার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

শিহাব আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে চড়, থাপ্পড় ও দেয়ালে ধাক্কা দিয়ে সাধারণ জখম করে। এছাড়াও, উপস্থিত অন্যান্য পরিচালক—নুর হোসেন, মোঃ জাবের আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আঃ বারিক শাহ, মোঃ আব্দুল্লাহ আল হাসান—বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও ধাক্কা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

শিহাব উল্লেখ করেন, এর আগে ১ জুন ২০২৫ ইং রাত ১০টা ও ১১টায় রাজু ও জাহিদ শিশির তাদের দলবল নিয়ে তাকে মারধরের চেষ্টা করেছিলেন। তবে স্থানীয়দের উপস্থিতি ও নিরাপত্তার কারণে মারধর সম্ভব হয়নি।

তিনি বলেন, আসামিরা যে কোনো মুহূর্তে তার বা অন্যান্য পরিচালকদের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবার ও হাসপাতালের অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে তিনি রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, “মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযোগকারীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park