1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে যুবদল নেতা বাঁধনের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ।

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের নামে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর ভাটাপাড়া সুফিয়ানের মোড়ে নিজস্ব চেম্বারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বাঁধন বলেন’ prionty Farhana নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গ্রুপে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ তুলে একটি পোস্ট করা হয়।

উক্ত পোস্টে দাবি করা হয়, রাজশাহী চিড়িয়াখানা সংলগ্ন একটি জায়গা দখল করে গ্যারেজ ও হোটেল নির্মাণ করেছেন যুবদল নেতা বাঁধন। এছাড়াও তাকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাং পরিচালনার মতো অভিযোগে অভিযুক্ত করা হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আতাউর রহমান বাঁধন।

যুবদল নেতা বলেন, চিড়িয়াখানার সামনে যেই গ্যারেজ রয়েছে তা আমি নই, সিটি কর্পোরেশন নিয়ম মেনে অন্যজনকে লিজ দিয়েছে। অথচ আমার নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি কখনো কোনো জায়গা দখল করিনি। মাদকের বিরুদ্ধেই আমি সবসময় কাজ করেছি, আমার এলাকায় মাদক কেনাবেচা হয় না, এটা যে কেউ যাচাই করতে পারবেন।

তিনি আরও জানান, পার্কের কিছু পশুপাখি চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ করার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।

আতাউর রহমান বাঁধন অভিযোগ করে বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা হচ্ছে। আমি রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছি জিডি নং ১৩০৪/ যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তারা সরকারি বা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park