1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জে নিউজ কুমিল্লার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ জনকে সম্মাননা প্রদান।

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

অনলাইন নিউজের বিশ্বস্ত ঠিকানা স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠিত কুমিল্লা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘জে-নিউজ কুমিল্লা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার কৃতিত্ব স্বরূপ কুমিল্লার বিভিন্ন পেশার ১০ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় কুমিল্লা নগরীর একটি আভিজাত্য হোটেলের কনভেনশন হলে কেক কাটা ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ষ্ঠ বছরে পা রাখলো প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জে-নিউজ কুমিল্লা’র প্রধান সম্পাদক আবুল হাসানাত বাবুল ও সঞ্চালন করেন সম্পাদক হুমায়ুন কবির জীবন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে জে নিউজ কুমিল্লা সবসময় কাজ করে যাবে।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান যারা রেখেছেন তারা হলো- বিবেক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি শাহ মোঃ আলমগীর খান, বাংলাদেশ স্কাউটস কুমিল্লার কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সমাজসেবা অবদানের জন্য লুৎফুর রহমান রিপন, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহাজাদা এমরান, সংবাদ উপস্থাপিকা মঞ্চাভিনেত্রী ও আবৃত্তি শিল্পী ফারজানা করিম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, এবি পার্টির কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক গোলাম সামদানি, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, মনির হোসেন, কাজী মোঃ আবু হানিফ, শিপন হোসেন মানব,নির্বাহী সম্পাদক শারমিন আহমেদ চৈতি, নিরাপদ চালক চাই কুমিল্লার সভাপতি আজাদ সরকার লিটনসহ কুমিল্লার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park