
রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ২১-০৯ -২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৭: ৩০ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে নিয়মিত চেক পোস্ট ডিউটি করাকালীন ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী তাহার সঙ্গীয় ফোর্সসহ ঢাকামুখী একটি খোলা পিকআপ যাহার রেজিস্ট্রেশন নাম্বার সিলেট মেট্রো -ন ১১-০৮৫৯ গাড়ির চালক মোঃ নবী হোসেন পিতাঃ মোঃ মঞ্জিল মিয়া সাং-আলীপুর থানা-বিশ্বম্ভরপুব জেলা সুনামগঞ্জ এর হেফাজত হইতে ভারতীয় তৈরি Clop-G
Clobetasol propionate Gentamicin cream নামীয় ঔষধ ৩৫ কার্টুনে ৬০০০ পিস এবং ভারতীয় তৈরি ফুচকা ১৫ বস্তা, যাহার প্রতিটি বস্তায় ৫০ কেজি করে ৭৫০ কেজি উদ্ধার পূর্বক জব্দ করেন। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা এই বিষয় নিশ্চিত করেন