
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে লাপা, সিআরএ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা থেকে অগ্রাধিকারমূলক প্রকল্প নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় ৪নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে লাপা, সিআরএ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা থেকে অগ্রাধিকারমূলক প্রকল্প নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা (ডিআরআর ও সিসিএ) আরসাদ আনিছুর রহমান, সহ: প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম সরকার (ডিআরআর এন্ড সিসিএ), খাজাদুল ইসলাম (লাইভলিহুড ও সোস্যাল মোবিলাইজেশন), কমিউনিটি অর্গানাইজার নুরজাহান খাতুন এবং লাপা, সিআরএ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়নের সাথে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ও বড়ভিটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউর রহমান। সভায় সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান ও সহ; প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম সরকার লাপা, সিআরএ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা থেকে অগ্রাধিকারমূলক প্রকল্প নির্ধারণে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহায়তা করেন। সভায় সর্বসম্মতিক্রমে ২৬ টি প্রকল্প/কাজ কে অগ্রাধিকারমূলক বিবেচনায় চলতি অর্থবছরে বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়। সভার সভাপতি, সমাপনি বক্তব্যে গুরুত্বপূর্ন এ সভাটি আয়োজনে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কাজ শেষ করেন।