1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

গজারী বনের ভেতর ডোবায় ভাসছিল যুবকের লাশ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার পূর্ব মাধখলা খাসপাড়া গ্রামের গজারী বনের ভেতরে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই স্থান থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এরআগে, সকালের দিকে স্থানীয় কয়েকজন শিশু পাতা কুড়াতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়।

লাশের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ঘি কালারের শার্ট। উদ্ধারের সময় পঁচা গন্ধ ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছেন উৎসুক জনতা।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে,’ ২-৩ দিন ধরে লাশটি ওখানে পড়েছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক কে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park