1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারন করায় কুয়াকাটায় কন্টেন্ট ক্রিয়েটরের ১ মাসের কারাদন্ড।।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারন ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। রুবেল পার্শ্ববর্তী বরগুনা সদর উপজেলার বাসিন্দা। সে মুদি দোকানের ব্যবসার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আরিফ মিয়া বলেন, রুবেল মেয়েদের ভিডিও করার পাশাপাশি নারী পর্যটকদের বিষয়ে খারাপ মন্তব্য করেছেন। বিষয়টি দেখেত পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ফেলি।

অপর ফটোগ্রাফার রাসেল বলেন, “তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। তাই সঙ্গে সঙ্গে টুরিস্ট পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটও কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক জানান, “রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park