1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোল্লাহাটে ইনসিডিনের অবহিতকরণ সভা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মামুন মোল্লা , মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

“শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “প্রতিটি জিনিসের ভালো-মন্দ দিক থাকে। আমাদের ভালো দিক গ্রহণ করতে হবে, খারাপ দিক বর্জন করতে হবে। মোবাইল-ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। অভিভাবকদেরও সন্তানের মোবাইল ব্যবহারে খেয়াল রাখতে হবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।”

তরুণ প্রতিনিধি সমাপ্তি বিশ্বাস ও তানভির জেদ বলেন, “ইন্টারনেট ব্যবহারে নিয়ম-কানুন জানতে হবে, সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমেই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অন্য বক্তারা বলেন, মোবাইল আসক্তি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহায়তা, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

সভায় বক্তব্য রাখেন মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক, জেলা সমাজসেবা উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া উপ-পরিচালক মো. আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মোল্লাহাট কেআর কলেজের অধ্যক্ষ এল. জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, তরুণ নেতৃত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park