1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ চোরাকারবারী আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানে তিন বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪টার দিকে বিজিবি’র একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন –
মোঃ শামিম হোসেন (২৭), পিতা: মোঃ এমতাজুল, গ্রাম: চৌডালা, থানা: গোমস্তাপুর।
শ্রী পলাশ কর্মকার (২৩), পিতা: সঞ্জয় কর্মকার, গ্রাম: চৌডালা, থানা: গোমস্তাপুর।
মোঃ মিজানুর রহমান (২৩), পিতা: মোঃ ছাত্তার, গ্রাম: শিবনারায়নপুর, থানা: শিবগঞ্জ।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের উদ্দেশ্যে পাড়ি জমায়। ফেরার সময় বিজিবি তাদের আটক করে। তাদের নিকট থেকে ৩টি বাটন মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রূপি জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park