1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে হরতাল চলছে।

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মামুন মোল্লা , মোল্লাহাট, বাগেরহাট ॥

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে মোল্লাহাটে তৃতীয় ধাপের হরতালের প্রথম দিন পালিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ হরতাল তিন দিন চলবে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। হরতালের কারণে মোল্লাহাটে গণপরিবহনও স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন আংশিকভাবে চলাচল করেছে।

এদিন আয়োজিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বক্তব্য রাখেন। তিনি বলেন, “বাগেরহাটের ঐতিহ্যবাহী চারটি আসন কোনোভাবেই কমানো যাবে না। জনগণের ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park